Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে এবার দেশটির রাজধানীতে দুবাইতে ট্রেড সেন্টার স্থাপন করতে যাচ্ছে দেশের ব্যবসায়িদের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসিআই।

 

লক্ষ্যে শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) অব দুবাই এফবিসিসিআই মধ্যে সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

চুক্তি অনুযায়ী, দুবাইতে এফবিসিসিআই ট্রেড সেন্টার স্থাপনে সব ধরনের সহযোগিতা করবে বিবিসি-দুবাই। ট্রেড সেন্টার স্থাপনের মাধ্যমে ইউএইতে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই। দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়ীক সম্পর্ক জোরদারে কাজ করবে এফবিসিসিআইয়ের ট্রেড সেন্টার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ব্যবসায়ীদের নানা ধরনের সহযোগিতা করবে এই ট্রেড সেন্টার।

 

এফবিসিসিআই পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন বিবিসি-দুবাই এর পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মেদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো.হাবীব উল্লাহ ডন, পরিচালক এম.জি.আর নাসির মজুমদার, মোহাম্মেদ বজলুর রহমান মো.নিজাম উদ্দিন প্রমুখ।

 

বিনিয়োগবার্তা/এসএএম//