Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 13 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লন্ডন (যুক্তরাজ্য) থেকে গাজী হুমায়ুন কবির: নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ সুরত মিয়া আছাব আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কলন্দর তালুকদার।

গত ৮ মার্চ, মঙ্গলবার ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে আনন্দমুখর পরিবেশে নর্থ-ইংল্যান্ড বাংলা মিডিয়ার সাংবাদিকদের অন্যতম সক্রিয় সংগঠন নর্থ-ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২২ সম্পন্ন হয়। 

সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী সাদির পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য লুতফুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার হাসান খান, সৈয়দ ছাদেক আহমদ, শেখ সুরত মিয়া আছাব, আহমদ হোসেন হেলাল, মোহাম্মাদ কলন্দর তালুকদার, নুরে আলম রব্বানী, আহমদআলী, মুকিত চৌধুরী সিতু, আবুল আজাদ, রুপচাদ দাশ রুপক, সবুর হোসেইন, ফয়সল সৈয়দ, শাহ মো. মনা মিয়া, মো. জাফর নিয়াজ, আব্দুল হক, লুতফুর রহমান চৌধুরী, সৈয়দ মোস্তাফিজুর রাসেল, আজিজুর রহমান হান্নান, মাহি মাসুম প্রমুখ।

দ্বিবার্ষিক সাধারণ সভার শুরুতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শেখ সুরত মিয়া আছাব প্রেসিডেন্ট, মো. কলন্দর তালুকদার সেক্রেটারী ও মুকিত চৌধুরী সিতু কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নব-নির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বৃটেনের বাংলা মিডিয়ায় কর্মরত নর্থ-ইংল্যান্ডের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং কর্মক্ষেত্রে তাঁদের কর্মদক্ষতা বাড়াতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এই জার্নালিস্ট  এসোসিয়েশন।

বিনিয়োগবার্তা/জিএইচকে/এসএএম//