Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: করোনা মহামারির কারণে দেশে ছুটি কাটাতে এসে আটকেপড়া প্রবাসীদের আকামা (কাজের অনুমতিপত্র) নবায়নের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঘরে বসে অনলাইনে করা যাবে আবেদন।

আকামা নবায়নের সুযোগ পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশে ছুটিতে থাকা প্রবাসীরা।

করোনা মহামারির শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথ বন্ধ করে দেয় কুয়েত সরকার। এতে বাংলাদেশে ছুটি কাটাতে আসা অনেক প্রবাসী আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের শুরু হয়েছে বিমান চলাচল। কিন্তু অনেক প্রবাসী ছয় মাসের বেশি সময় দেশে থাকায় আকামার মেয়াদ শেষের ঝুঁকিতে রয়েছেন। অনেকের আবার আকামার মেয়ার শেষ হয়ে যাওয়ায়, ফিরতে পারছেন না কুয়েতে।

এমন পরিস্থিতিতে নিজ দেশে আটকেপড়া প্রবাসীদের আকামা নবায়নের সুযোগ করে দিয়েছে কুয়েত সরকার। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঘরে বসে অনলাইনে করতে পারবেন আবেদন। কুয়েত সরকারের এ সিদ্ধান্ত স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
 
এই সিদ্ধান্তের ফলে আগামী ছয় মাসের বেশি সময় দেশে থাকতে পারবেন প্রবাসীরা। এ ছাড়া বৈধ আকামা থাকলে যে কোনো সময় যেতে পারবেন কুয়েতে। 

বিনিয়োগবার্তা/এসএল//