Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কুমিল্লা প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লার একটি হোটেলে এ সম্মেলন হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম ও মো. মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম। 

কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিকরা অংশগ্রহণ করেন।
 
বিনিয়োগবার্তা/এসএল//