Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক আবক্ষ ভাষ্কর্যটি ঘিরে বিদেশি বন্ধুদের অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসার ছবি সিডনি স্ট্রিট, পূর্ব লন্ডন শহরের টাওয়ার হ্যামলেট থেকে তুলে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর একক উদ্যোগে মঙ্গলবার ১৫ই মার্চ, ২০২২ ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ৭দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।

“শ্রদ্ধা” শিরোনামে এ আলোকচিত্র প্রদর্শনীতে আমন্ত্রিত প্রধান অতিথি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী, সভাপতি কানাডা আওয়ামী লীগ, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ আবদুল গাফ্ফার, প্রধান আলোচক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান (এনআই খান) ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষালসহ অন্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর মাতা ফজিলা বেগম।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী বলেন, বাঙালি জাতি ও বিদেশিদের শ্রদ্ধা আর সম্মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বিশ্ববন্ধু। আর বিশ্ববন্ধুর প্রতি শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসার বহি:প্রকাশ হচ্ছে লন্ডনে তাঁর এই আবক্ষ ভাষ্কর্য স্থাপন।

প্রধান অতিথির দেয়া বক্তব্যে আবদুল মান্নান চৌধুরী আরো বলেন, জয় বাংলা কথাটি সর্বক্ষেত্রে বলা উচিত। জাতীয় অ্যাস্যাম্বলিতে জয় বাংলা বলতে হবে। জয় বাংলা এর সাথে জয় বঙ্গবন্ধু শব্দটি অসমাপ্ত থাকে তা না হলে জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু থাকবে না। বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও বিশ্বে বঙ্গবন্ধুর পরিচয় তুলে ধরতে লেখালেখি বা ছবি আঁকে, আর ক্যামেরায় ছবি তুলে ফোজিত শেখ বাবুর মতো কাজ করেন। আমি আজকের এই বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে ছবি প্রদর্শনীর জন্য ফোজিত শেখ বাবুকে ধন্যবাদ জানাই।

আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু দাবি জানিয়ে বলেন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত উদ্যোগে লন্ডনের মতো বিশ্বের সকল দেশে এই ধরনের বঙ্গবন্ধুর ভাষ্কর্য স্থাপন করা হোক এর ফলে দেশের মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং পুরো পৃথিবীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “শ্রদ্ধা” আর ভালোবাসার মানুষ হিসেবে অমর হয়ে থাকবেন। বাঙালির জাতির পিতার প্রেমিকদের প্রদর্শনীর দেখতে আসার আহবান জানাই।

এছাড়া প্রদর্শনীতে আরো যারা উপস্থিত ছিলেন - বর্ণ প্রকাশ লিমিটেড এর প্রকাশক নন্দিনী লুইজা, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক খায়ের আহমেদ পরিচালক, মাশনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ মজুমদার, তৌহিদ মো. এলাহী, গণজাগরণ মঞ্চের নেতা মশিউদুর মজিদ অয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আহসানা অঙ্গনা ও কাতার প্রবাসি লিয়াকত আলী, বিশিষ্ট সাংবাদিক সামিউল ইসলাম, ফটো সাংবাদিক রুবিনা শেখ প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//