Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োহবার্তা ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের ২০ দিনের মাথায় ইউক্রেন সফরে গেলেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন তারা। বৈঠক শেষে ব্রিফিং করেন তারা।

এসময় স্লোভেনিয়ান প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, আপনারা একা নন। আপনাদের লড়াই আমাদের লড়াই এবং একসঙ্গে আমরা জয়ী হবো।

চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, আপনি আপনার জীবন, আপনার স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু আমরা জানি যে আপনি আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়াই করছেন।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহসের প্রশংসা করি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইউক্রেনের মানুষের পাশে সবসময় থাকবে ইউরোপ।

সূত্র: বিবিসি।

বিনিয়োগবার্তা/এসএএম//