Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তরি পোশাক শিল্পের উন্নয়নে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সফররত প্রতিনিধিগণ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধিদের মধ্যে ছিলেন জর্ডি কুরেল গোটর (Jordi Curell Gotor), ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ইন ডাইরেক্টোরেট-জেনারেল ফর এমপ্লয়মেন্ট, সোশ্যাল এ্যাফেয়ার্স এন্ড ইনক্লুশন (ডিজিইএমপিএল); ইভো স্উট (Ivo Schutte), ডেপুটি হেড অব ডিভিশন, এশিয়া এন্ড দি প্যাসিফিক-রিজিওনাল এ্যাফেয়ার্স এন্ড সাউথ এশিয়া, ইউরোপিয়ান এক্সটারনাল একশন সার্ভিস (ইইএএস); আলেসান্দ্রো টোনোলি (Alessandro Tonoli), পলিসি অফিসার, ডাইরেক্টোরেট-জেনারেল ফর ট্রেড (ডিজি ট্রেড), ইউরোপিয়ান কমিশন; এবং বেনেডিক্ট বুঙ্কার (Benedikt Bünker), পলিসি অফিসার, ডাইরেক্টোরেট-জেনারেল ফর এমপ্লয়মেন্ট, সোশ্যাল এ্যাফেয়ার্স এন্ড ইনক্লুশন (ডিজিইএমপিএল), ইউরোপিয়ান কমিশন।

বৈঠকে বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের রাষ্ট্রদূত, চার্লস হোয়াইটলে (Charles Whiteley), বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের ডেপুটি হেড অব মিশন, জেরেমি ওপ্রিটেসকো (Jeremy Opritesco) এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের বানিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলাল (Abu Syed Belal) উপস্থিত ছিলেন।

নৈশ ভোজ চলাকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ এবং ইউরোপিয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিরাজ করছে, যা সময়ের সাথে সাথে আরও গভীরতর ও শক্তিশালী হয়েছে।

তিনি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।

ফারুক হাসান আশা করেন যে, আগামী দিনগুলোতেও ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদ উল্লাহ আজীম, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক তানভির আহমেদ, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএমইএ এর সাবেক পরিচালক এ এন এম সাইফুদ্দীনও উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//