Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার মুদ্রা রুবলের মূল্যমান উঠছে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এর একটি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার মুদ্রা রুবলের মান মার্কিন ডলার এবং ইউরোর বিপরীতে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) টানা ষষ্ঠ দিনের মতো মুদ্রাটির মান বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু পর পশ্চিমাদের নিষেধাজ্ঞাগুলোর মাথায় রুবলের দর নামতে থাকে।

স্থানীয় সময় ১৭ মার্চ সকালে লেনদেনগুলোর দিকে রাশিয়ার মুদ্রার মান প্রতি ডলারের বিপরীতে ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১০৪ রুবলে অবস্থান করছিল। পাশাপাশি প্রতি ইউরোর বিপরীতে মুদ্রাটির মান ১ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫ দশমিক ৫ রুবলে অবস্থান করছিল।

রুশ অর্থনীতিতে পশ্চিমাদের অভূতপূর্ব নিষেধাজ্ঞার কারণে এ মাসের শুরুতে রুবলে দর পতন হয়ে রেকর্ডে সর্বনিম্নে নেমে আসে। গেল ৭ মার্চে প্রতি ডলার বিপরীতে রুবলের মূল্য ১৩২ ছিল এবং প্রতি ইউরোর বিপরীতে রুবলের মূল্য ছিল ১৪৭। 

এবিষয়ে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনার কারণে রুবলের আরও শক্তিশালীকরণ আটকে রাখা হচ্ছে। অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের জানান, দুইটি ঋণ সার্বভৌম ইউরোবন্ডে পেমেন্ট করা হয়েছে। তবে সেটি চূড়ান্ত প্রাপকদের কাছে না পৌঁছানোর ঝুঁকি রয়েছে। কারণ রাশিয়ার বৈদেশিক মুদ্রার হোল্ডিং নিষেধাজ্ঞার কারণে হিমায়িত হয়ে গেছে।

বিনিময় হার স্থিতিশীল করার জন্য রাশিয়ান কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে মূলধনের বহিঃপ্রবাহ রুখতে কেন্দ্রীয় ব্যাংক মূল সুদের হার বার্ষিক রেকর্ডে ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে ব্যাংক হিসাব থেকে ডলারের উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়েছে। এদিকে গত মাসেই আন্তঃসীমান্ত মূলধন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে কাল (১৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকে মূল হার বাড়ানো হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্লেষকরা সে সম্ভবনা নেই বলে মন্তব্য করেছেন। কারণ পাশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এবং রাশিয়ার পাল্টা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রকদের আরও সময়ের প্রয়োজন।

বিনিয়োগবার্তা/এসএল//