Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী শীর্ষক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সাভারের বিরুলিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা- রিসডা বাংলাদেশ এর সম্মেলন কক্ষে সিডিএফ এই সম্মেলন আয়োজন করে।

সিডিএফ এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পণামন্ত্রী এম. এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের, রিসডা বাংলাদেশ এর চেয়ারম্যান মো: নুরুজ্জামান মুন্না, টিএমএমএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, সিডিএফ এর ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ, দিশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, সিডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল, রিসডা-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসেন প্রমুখ।

আইডিএফ এবং রিসডা বাংলাদেশ এর সহোযোগিতায় আয়োজিত সম্মেলনে বক্তারা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী করণের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//