Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চালু হয়েছে রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র ২০৮তম শাখা। বৃহস্পতিবার বিকেল ৩টায় আউটলেটটির উদ্বোধন করা হয়। আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, রিজওনাল ম্যানেজার রিয়াজসহ আরও অনেকে।
 
স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, এবার ফেনীর ছাগলনাইয়াতে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা এখানে নিয়মিত কেনাকাটা করবেন।  

স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন সবসময় আশা করি আমরা।

ছাগলনাইয়া বাজারের মেইন রোডে আউটলেটটির অবস্থান। নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা পণ্যে অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর : ০১৯৫৮-৬৩৫৯৫৮ ।   

বিনিয়োগবার্তা/এসএল//