Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দুদিন বন্ধের পর শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও তার আগের দিন শুক্রবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম । তবে ছুটি শেষে রোববার (২৭ মার্চ) সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি।

এদিকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা, শ্রমিকদের মাঝে ফিরে এসেছে আগের মতো কর্মচাঞ্চল্য।
 
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসের চলন্ত বলেন, গত দু’দিন সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ছুটি শেষে আজ সকাল থেকে আগের মতো আবারও স্বাভাবিক হয়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক বলেন, দু’দিন বন্ধের পরে আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে । সকাল থেকে স্থলবন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করেছে পণ্যবাহী ট্রাক । এ ছাড়া ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করলে শুরু হয় পণ্য লোড-আনলোডের কার্যক্রম।
 
তিনি আরও বলেন, আসছে রমজান উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত পণ্যবাহী ট্রাকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে । বিশেষ করে পেঁয়াজ, আদা, বাদাম, গম, ভুট্টাসহ আন্যান্য কাঁচাপণ্যরর আমদানি বেড়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//