
নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদীর নাসিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল এন্ড হোমস।
শনিবার (২৬ মার্চ) সকালে জেলার মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুঁচকাওয়াজে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।

একইদিন বিকেলে শহরের ভেলানগরের স্কুল প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের উপস্থাপনা তুলে ধরে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় এনকেএম হাইস্কুল এন্ড হোমসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বলেন, এনকেএম স্কুল শুধু পড়াশোনায়ই বোর্ডের সেরা বিদ্যাপিঠ নয় বরং এক্সট্রা কারিকুলামেরও আমাদের ছেলেমেয়েরা অনেক ভাল করছে। তাদের এমন সফলতা উত্তোরোত্তর ধরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও উৎসাহ দেওয়ার অনুরোধ জানান তিনি।
বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএএম//