Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 29 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: গত বছর রেকর্ড মুনাফা করেছে হুয়াওয়েআর  দীর্ঘমেয়াদি লক্ষমাত্রা সামনে রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি ২০২১ সালে গবেষণা উন্নয়নে (আরঅ্যান্ডডি) ১৪ হাজার ২৭০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে হুয়াওয়ে

সোমবার চীনের শেনঝেন থেকে প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে তথ্য উঠে এসেছে খবর নিক্কেই এশিয়া

প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে হুয়াওয়ে জানায়, ২০২১ সালে হুয়াওয়ের নিট মুনাফা হয়েছে ১১ হাজার ৩৭০ কোটি ইউয়ান বা হাজার ৭৮০ কোটি ডলার, যা ২০২০ সালের চেয়ে ৭৬ শতাংশ বেড়েছে তবে কোম্পানির মোট আয় ২৮ দশমিক ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৮০ কোটি ইউয়ান

২০১৮ সালে কানাডায় আটকের পর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর প্রথম আয়-ব্যয়ের উপাত্ত পেশ করলেন হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু

কোম্পানির প্রতিষ্ঠাতা সিইও রেন ঝেংফেইয়ের  কন্যা বলেন, ২০২১ সালে আয় কমলেও মুনাফা নগদ অর্থপ্রবাহের সক্ষমতা বেড়েছে আমাদের আমরা অনিশ্চয়তা মোকাবেলায় আরো দক্ষ হয়ে উঠেছি

২০২১ সালে হুয়াওয়ের ভোক্তাপণ্য বিক্রি হয়েছে ২৪ হাজার ৩০০ কোটি ইউয়ান, যা ২০২০ সালের চেয়ে ৫০ শতাংশ কম

হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গিয়ু পিং জানান, দীর্ঘমেয়াদি লক্ষমাত্রা সামনে রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন তারা ২০২১ সালে গবেষণা উন্নয়নে (আরঅ্যান্ডডি) ১৪ হাজার ২৭০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে হুয়াওয়ে যা গত বছরে কোম্পানিটির মোট আয়ের ২২ দশমিক শতাংশ

বিনিয়োগবার্তা/এসএএম//