Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এ বিসিএসে বাড়বে পদসংখ্যাও। এ লক্ষ্যে বুধবার কমিশনের সভা ডাকা হয়েছে। বিকালের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বুধবার বলেন, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলফলা প্রকাশ করা হতে পারে। সে লক্ষ্যে পিএসসি কমিশনের সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হয়েছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারের পদ বৃদ্ধি করা হচ্ছে। তবে একটি সূত্র জানিয়েছে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানো হতে পারে। বিকালের মধ্যে এ বিসিএসের ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা এ বিসিএসে। আজ পিএসসির একটি সূত্র জানিয়েছে, এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে।

বিনিয়োগবার্তা/ডিএফই//