Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 30 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি৩০৬ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০:২৫ টায় উড্ডয়ন করে বাংলাদেশ সময় দুপুর ১২:৪০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’-এর মাধ্যমে সফলভাবে ননস্টপ টরন্টো ফ্লাইটটি পরিচালিত হয়।

বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষে যাত্রা করে বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট বিজি৩০৫। একটানা ১৮ ঘন্টা ৩৫ মিনিট উড্ডয়ন করে ফ্লাইটটি ২৭ মার্চ তুষারবৃষ্টির মধ্যে সফলভাবে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সক্ষমতা প্রদর্শন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমিয় বাণী “বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না”-এর প্রতিফলন। বৈমানিকগণের মতে বিশ্বের দ্বিতীয় আলট্রা লং রেঞ্জ ফ্লাইট এটি।

কোড শেয়ারিংসহ আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় নিয়ে আগামী জুন মাস থেকে বিমান ‘আকাশে শান্তির নীড়’ স্লোগানের সাথে সাথে এর অদম্য অগ্রযাত্রা বহাল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। মুজিববর্ষে এ মাইলফলক বিমান তথা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় উপনীত করতে সক্ষম হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//