Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 04 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: রমজানে বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়ায়ও চলছে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। প্রতিবছরের ন্যায় এবারও রাজধানী কুয়ালালামপুরের প্রায় সব বিপণিবিতানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। পবিত্র রমজান উপলক্ষ্যে বিশেষ ছাড়ে খুশি ক্রেতারা।

বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিয়েছে পাইকারি ও খুচরা বিপণিবিতানগুলো। মার্কেটগুলোয় ঝোলানো হয়েছে ‘রামাদান কারিম’ লেখা সংবলিত রং-বেরঙের প্ল্যাকার্ড।

রমজান উপলক্ষ্যে রাজধানী কুয়ালালামপুরের প্রায় সব বিপণিবিতানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে। স্থানীয়দের সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেট ও হাইপার মার্কেটগুলোতেও ২০-৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়ে আসছেন ব্যবসায়ীরা।

মালয়েশিয়া সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়দের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
 
এদিকে, রোজার প্রথম দিন বাংলাদেশি-অধ্যুষিত রেস্টুরেন্টগুলোতে ছিল রকমারি ইফতারির সমাহার। সন্ধ্যা ৬টার পর থেকেই রেস্টুরেন্টগুলোতে ক্রেতার ভিড় বাড়তে থাকে।
 
ক্রেতা আকৃষ্ট করতে টেসকো, এনএসকে, মাইডিন, জায়ান্টের মতো চেইন সুপারশপগুলো অনলাইনে রমজান উপলক্ষ্যে ছাড়ের বিজ্ঞাপন প্রচার করছে নিয়মিত। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়; পোশাক, প্রসাধনী থেকে শুরু করে অন্যান্য প্রায় সব জিনিসের ওপরও মাসজুড়ে চলবে এ ছাড়।

বিনিয়োগবার্তা/এসএল//