Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কর হবে আজ মঙ্গলবার। এদিন দুপুর ১টায় দেশের সরকারি বেসরকারি ১০৯টি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টায় এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। মহাখালী স্বাস্থ্য অধিদফতরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে এ ফল প্রকাশ করবেন।

এ বছর মেডিকেল কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন।

দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১০ হাজার ৮২৯টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

বিনিয়োগবার্তা/এসএল//