Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: দোহা এক্সিবিশন সেন্টারকে ১০ বছরের জন্য কাতার জাদুঘরের কাছে হস্তান্তরে চুক্তির ঘোষণা দিয়েছে কাতার ট্যুরিজম। সেখানে নতুন অটো মিউজিয়াম স্থাপন করা হবে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।

কাতার ট্যুরিজমের এক বিবৃতিতে বলা হয়, এ অটো মিউজিয়ামে থাকবে বিশ্বমানের গাড়ির সংগ্রহ। এছাড়া এখানে বছরজুড়ে অটোবিষয়ক প্রদর্শনীর আয়োজন থাকবে। মিউজিয়াম হবে দেশের সর্বশেষ আধুনিক জাদুঘর, যেটি স্বকীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে এবং পর্যটন আকর্ষণের ক্ষেত্রে কাতারের লক্ষ্যপূরণ করবে।

খবরে বলা হয়, এখানে থাকবে গাড়ির অতীত থেকে বর্তমান রূপে রূপান্তরের ইতিহাসের ধারাবাহিক উপস্থাপনা। জাদুঘরটিতে সুপারকার, রেসকারের সীমিত সংস্করণ এবং ক্ল্যাসিক কারের মতো হাইপ্রোফাইল যানবাহন প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। এজন্য প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার বিজয়ী স্থপতি রেম কুলহাসের নেতৃত্বে অফিস ফর মেট্রোপলিটন আর্কিটেকচারের মাধ্যমে ৩০ হাজার বর্গমিটার আয়তনের জায়গা ডিজাইন করা হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//