Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 06 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে বলা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিবির সদরদফতর ম্যানিলা থেকে একযোগে সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ এবং আগামী অর্থবছরে তা আরো বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশে। এছাড়া গত ২০২০-২১ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এই প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিছু ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ব-অর্থনীতি যে চাপের মধ্যে পড়বে এবং আন্তর্জাতিক তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ আমদানি ব্যয় বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তার ওপর নির্ভর করছে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি কতটা অর্জিত হবে সে বিষয়টি।

বিনিয়োগবার্তা/এসএল//