Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 07 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দুই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। চাহিদা থাকায় আমদানি করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বুধবার (৬ এপ্রিল) বিকেলে ভারতীয় একটি ট্রাকে ২ হাজার ৬৮০ কেজি মটরশুঁটি আমদানি হয়েছে। এ মটরশুঁটিগুলো ভারতের বিহার থেকে খান ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেছে।

ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ মটরশুঁটিগুলো সরবরাহ করা হচ্ছে।

মটরশুঁটি আমদানি করার বিষয়ে আমদানিকারক প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, আমাদের দেশের বাজারে মটরশুঁটি এখনো উঠেনি। দেশের বাজারগুলোতে এর চাহিদা ব্যাপক রয়েছে। সেই সঙ্গে দামও ভালো। পাইকারি বাজারে প্রতি কেজি মটরশুঁটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ জন্য আমরা ভারত থেকে আমদানি করছি। এটি ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।

দীর্ঘ দুই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে মটরশুঁটি আমদানি হওয়ার কথা জানিয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল ইসলাম খান বলেন, এটি একটি কাঁচা পণ্য এবং পচনশীল। তাই এটি শুল্কায়ন শেষে দ্রুত ছাড়করণ করা হয়েছে। বুধবার একটি ভারতীয় ট্রাকে ২ হাজার ৬৮০ কেজি মটরশুঁটি আমদানি হয়েছে। ৪১০ ডলার শুল্কায়ন করা হয়েছে। প্রতি কেজিতে ডিউটি প্রায় ২১ টাকা।

বিনিয়োগবার্তা/এসএল//