Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 07 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিতরণ ও বিনিময় করা হবে। 

তাছাড়া, ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলী ব্যাংকের নিম্ন বর্ণিত শাখাগুলোর মাধ্যমেও উক্ত সময় ব্যাপী ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোন পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

ব্যাংক  ও শাখার নাম
০১    এনসিসি ব্যাংক লিঃ, যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
০২    জনতা ব্যাংক লিঃ, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
০৩    অগ্রণী ব্যাংক লিঃ, জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা
০৪    গ্লোবাল ইসলামী ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা।
০৫    সাউথইস্ট ব্যাংক লিঃ, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
০৬    সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। 
০৭    উত্তরা ব্যাংক লিঃ, চকবাজার শাখা, ঢাকা।
০৮    সোনালী ব্যাংক লিঃ, রমনা কর্পোরেট শাখা, ঢাকা। 
০৯    ঢাকা ব্যাংক লিঃ, উত্তরা শাখা, ঢাকা।
১০    আইএফআইসি ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা।
১১    ন্যাশনাল ব্যাংক লিঃ, মহাখালী শাখা, ঢাকা।
১২    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ,মোহাম্মদপুর শাখা, ঢাকা।
১৩    জনতা ব্যাংক লিঃ, রাজারবাগ শাখা, ঢাকা।
১৪    পূবালী ব্যাংক লিঃ, সদরঘাট শাখা, ঢাকা।
১৫    সাউথইস্ট ব্যাংক লিঃ, কাকরাইল শাখা, ঢাকা।
১৬    ওয়ান ব্যাংক লিঃ, বাসাবো শাখা, ঢাকা।
১৭    ব্র্যাক ব্যাংক লিঃ, শ্যামলী শাখা, ঢাকা।
১৮    ডাচ-বাংলা ব্যাংক লিঃ, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।
১৯    ব্যাংক এশিয়া লিঃ, বনানী-১১ শাখা, ঢাকা।
২০    ব্যাংক এশিয়া লিঃ, ধানমন্ডি শাখা, ঢাকা।
২১    দি সিটি ব্যাংক লিঃ, বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা।
২২    আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, নন্দীপাড়া শাখা, ঢাকা।
২৩    প্রাইম ব্যাংক লিঃ, এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা।
২৪    সোনালী ব্যাংক লিঃ, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা।
২৫    এবি ব্যাংক লিঃ, প্রগতি সরণী শাখা, ঢাকা।
২৬    মার্কেন্টাইল ব্যাংক লিঃ, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ।
২৭    এক্সিম ব্যাংক লিঃ, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ।
২৮    ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিঃ, গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর।
২৯    ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর।
৩০    উত্তরা ব্যাংক লিঃ, সাভার শাখা, সাভার।
৩১    মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ, সাভার শাখা, সাভার।
৩২    ট্রাষ্ট ব্যাংক লিঃ, কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

বিনিয়োগবার্তা/ডিএফই//