
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনের আলন্দ ভবন কমিউনিটি সেন্টারে ‘জবিয়ান পরিবার- ৯৫-৯৬ এর ব্যানারে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেইউ ফ্রেন্ডস ১৯৯৫-৯৬ এর আহবায়ক আব্দুল্লাহ আল পারভেজের সভাপতিত্বে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য শোভন সাব্বির, রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ তাহের উদ্দিন, মাসুদুর রহমান, সোহেল রানা, নূরুজ্জামান শিপন, জহিরুল ইসলাম, শামীম আল মাসুদ, জিয়াউল কাদের, সাগড় আহমেদ,
ওয়াহিদুজ্জামান চৌধুরী, শাহ মোহাাম্মদ সারোয়ার শামীম, রাশেদুল ইসলাম পল্লব, নাজমুল হাসান বিবেক, আতিকুজ্জামান জাহিদসহ প্রায় দুই শতাধিক ব্যাজমেট এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে প্রতিবছর পবিত্র রমজান মাসে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রয়াত সকল বন্ধুদের আত্নার শান্তি কামনা ও দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয়।
বিনিয়োগবার্তা্/এসএএম//