Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 12 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্য দিয়ে মাত্র পাঁচদিন আগে (৭ এপ্রিল) ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ভেঙেছে।

মঙ্গলবার রাত ৯টায় নতুন রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় এর আগের রেকর্ড হিসাব করা হয়েছিল। ঐদিন রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

বিনিয়োগবার্তা/এসএল//