Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 13 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষ্যে বুধবার (১৩ এপ্রিল) সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামীকাল বৃস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সারা দেশে উদযাপন করা হবে পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। করোনার কারণে গত দুই বছর ধরে বন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রা। তবে শনাক্ত কমে যাওয়ায় এবার বের হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। লোকজ সংস্কৃতিকে ধারণ করে সাজানো হবে এ শোভাযাত্রা।

বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। 

বিনিয়োগবার্তা/এসএল//