Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 16 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স ২০২১-২২ এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গ্রেটেস্ট ব্র্যান্ড পুরস্কার জিতেছে শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এতে পারসন অব দ্য ইয়ার হয়েছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এছাড়া এশিয়া ওয়ান গ্লোবাল লিডার অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। আয়োজনের ১৭তম আসরে এশিয়া ওয়ান মিডিয়া গ্রুপের আয়োজনে যুক্তরাজ্যের লন্ডলে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠানে এসব সম্মাননা দেয়া হয়।

এ আয়োজনে শিল্প গ্রুপ বসুন্ধরাকে গ্রেটেস্ট ব্র্যান্ড হিসেবে বেছে নেয়া হয় দেশের অর্থনীতিতে বিশেষ অবদান, ব্যবসা-বাণিজ্যে উত্কর্ষ সাধন ও মানোন্নয়নের জন্য। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে পারসন অব দ্য ইয়ার মনোনীত করা হয় ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য। আর তাকে মনোনীত করে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস অ্যান্ড এশিয়ান ওয়ান ম্যাগাজিন।

এছাড়া বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও প্রতিনিধিত্বের জন্য মনোনীত করে এশিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল গ্রুপ। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার উপদেষ্টা মো. নাজমুল হক। —বিজ্ঞপ্তি

বিনিয়োগবার্তা/এসএল//