Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 16 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দেশকে প্রতিকূল পরিস্থিতি থেকে ফেরাতে সাহসী কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলংকার সরকার। গ্যাস কিনতে লিট্রো নামে একটি কোম্পানিকে ১ কোটি মার্কিন ডলার দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠানটি গ্যাস উৎপাদন শুরু করবে। খবর ফার্স্ট নিউজ।

খবরে বলা হয়েছে, কলোম্বোভিত্তিক গ্যাস কোম্পানি লিট্রো কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। পর্যাপ্ত গ্যাস পাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামী সোমবার থেকে ফের উৎপাদনে যাওয়ার কথাও জানিয়েছে লিট্রো।

এক বিবৃতিতে লিট্রো আরো জানায়, বিশ্বব্যাংকের সহায়তায় গ্যাস আমদানিতে সরকারের সঙ্গে কাজ চলছে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সুবিধার আওতায় দেশে আগামীতে ৮৫০০ মেট্রিক টন গ্যাস পাওয়ার কথা রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ বিভ্রান্তির অবসান হচ্ছে দেশটিতে। আজ শুক্রবার সারাদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেয়েছে নাগরিকরা। তবে, সপ্তাহান্তে সোয়া দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সিলন ইলেকট্রিসিটি বোর্ড।

বিনিয়োগবার্তা/এসএল//