Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 16 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: এই গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারের তালিকায় যোগ করতে পারেন কাঁচা আমের শরবত। বিশেষ করে যারা টক ফল পছন্দ করেন তাদের জন্য ইফতারে এই শরবত বাড়তি স্বাদ যোগ করবে।

উপকরণ : পাতলা স্লাইজ করে কাটা আম ১ কাপ, লবণ এক টেবিল চামচ, চিনি স্বাদমতো, লেবুর রস ১ চাচম( ইচ্ছে হলে), পুদিনা পাতা ৮-১০-টা, ধনে পাতা আধা চা চামচ, ঠান্ডা পানি প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালী  : প্রথমে টুকরা করা আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। এরপর পুদিনা পাতা ছাড়া এক এক করে অন্য উপকরণগুলো যোগ করুন। ঠান্ডা পানি মিশিয়ে চাহিদা অনুযায়ী পাতলা বা ঘন রাখুন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বিনিয়োগবার্তা/এসএএম//