Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে গত দু’বছর পশ্চিমবঙ্গে বসেনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হবে এই শিল্প সম্মেলন। ২০-২১ এপ্রিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই সম্মেলন। 

এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত প্রতিনিধিদের চটের তৈরি ল্যাপটপ ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বলা হচ্ছে, এর ফলে এক দিকে যেমন বাণিজ্য সম্মেলনে আগত প্রতিনিধিদের একটি বিশেষ ধরনের উপহার দেওয়া যাবে, তেমনই চটশিল্পে পশ্চিমবঙ্গের সম্ভাবনার কথাও বিশ্ব অঙ্গনে তুলে ধরা যাবে। 

ব্যাগে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি বিশ্ব বাংলার লোগো। পরিবেশবান্ধব হিসেবে চট যে শিল্প ক্ষেত্রে একটি বড়সড় বিনিয়োগের জায়গা হতে পারে, এই উপহারের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরা হবে।  

শিল্পপতি, কূটনীতিক, আমলা, রাজনীতিক, সংবাদমাধ্যম মিলিয়ে প্রায় পাঁচ হাজার অতিথিকে এই বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//