Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভারতে রপ্তানি বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছে দেশের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার মোঃ নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

এসময় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য হাইকমিশনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সদ্য সাবেক পররাষ্ট্র সচিব অধ্যাপক শহিদুল হক, যিনি বর্তমানে দিল্লী বিশ্ববিদ্যালয়ে আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার (ICCR Bangabandhu Chair at the University of Delhi), কাউন্সিলর (রাজনৈতিক) শাহেদ বিন আজিজ, কাউন্সিলর (রাজনৈতিক) মোঃ শফিউল আলম এবং বিজিএমইএর পরিচালক তানভির আহমেদ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দুই দেশের মধ্যে অশূল্ক বাধা আপসারণ এবং রপ্তানি-আমদানি প্রক্রিয়া তরান্বিত করতে স্থলবন্দরের সমস্যা সমাধানে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চেয়েছেন। একইসঙ্গে তিনি ভারতীয় ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা সহজতর করার জন্যও হাইকমিশনকে অনুরোধ জানিয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//