Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজে দারিদ্রতা ও বৈষম্য দূর করা,  পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে বৈশ্বিক দাতা সংস্থা অক্সফামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী গোলাম আউলিয়া এবং অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস ডামলে।

চুক্তির আওতায় ক্ষুদ্রঋণ, ‘ক্যাশলেস ভিলেজ’ এবং ‘মার্কেট প্লেস’ তৈরিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে উভয় প্রতিষ্ঠান কাজ করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কাজী মো. তালহা, ডিএমডি কবীর আহমেদ, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ, এফআই অ্যান্ড বিডি প্রধান কাজী মো. শাফায়েত কবির, অক্সফাম বাংলাদেশের ইকোনোমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস বিভাগের প্রধান মোহাম্মদ শোয়েব ইফতেখার ও বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সোনিয়া তাহেরা কবির।

বিনিয়োগবার্তা/এসএল//