Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে স্থাপিত জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসানো জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার ডিভাইসের কারণে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে সম্প্রতি এক জরিপে দেখা গেছে। এজন্য এ নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, রাজধানীতে এক হাজারের বেশি স্থানে জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার যন্ত্রের ব্যবহারের কারণে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন হচ্ছে। কোনো স্থানে জ্যামার থাকলে আশপাশের গ্রাহকরা নেটওয়ার্ক সংযোগ পায় না। একই ধরনের সমস্যা তৈরি করে অবৈধ বুস্টার বা রিপিটারও। মোবাইল প্রযুক্তি একটি প্রকৌশল পরিকল্পনা ও মানদণ্ড মেনে করা হয়, যাতে গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পেতে পারে। কিন্তু কেউ যদি অবৈধভাবে নিজের নেটওয়ার্ক সবল করার জন্য বুস্টার বা রিপিটার বসায়, তাহলে তার আশপাশের সব মোবাইল অপারেটরের গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটে।

বিনিয়োগবার্তা/এসএল//