
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সবার নিরাপদ আবাসনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যদিও আবাসন খাতে নানাবিধ সমস্যা রয়েছে।
আবাসন খাতে রিহ্যাব অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আবাসন খাতের সমস্যা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আবাসন এবং লিংকেজ শিল্পরক্ষায় সরকার কাজ করবে বলেও জানান তিনি।
একইসঙ্গে সবাইকে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন তৈরির আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিভিন্ন বিজনেস সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। স্বাগত বক্তব্য দেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ। এ সময় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট-২ নজরুল ইসলাম (দুলাল),ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ অন্যান্য শীর্ষ নেতা ও রিহ্যাবের প্রায় এক হাজার সদস্য প্রতিনিধি দোয়া ও ইফতার মাহফিলে অংগ্রহণ করেন।
বিনিয়োগবার্তা/এসএল//