
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটায় এ ফল প্রকাশ করা হয়। ব্যাচেলর আব ডেন্টাল সার্জন্স (বিডিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫৯ দশমিক ৭৭ শতাংশ পাস করেছে। এবার বিডিএসে মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। তাদের মধ্যে সরকারি ডেন্টালে মেয়ে ২৮৮ ও ছেলে ২৫৭ জন ভর্তির সুযোগ পাবেন।
এবার ডেন্টালে সর্বোচ্চ নম্বর পেয়ে সারা দেশে সেরা হয়েছেন নাসরিন সুলতানা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। নাসরিন ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি।
এরআগে রোববার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ডেন্টাল কলেজে ও মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ব্যাচেলর আব ডেন্টাল সার্জন্স (বিডিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৫৯ দশমিক ৭৭ শতাংশ পাস করেছে। এবার বিডিএসে মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। এদের মধ্যে সরকারি ডেন্টালে মেয়ে ২৮৮ ও ছেলে ২৫৭ জন ভর্তির সুযোগ পাবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি।
২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হয়। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়।
এর আগে শিক্ষার্থীরা ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পান। এবার ডেন্টাল ভর্তির আবেদন ফি ছিল এক হাজার টাকা। এরপর প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এ ধারাবাহিকতায় ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষা মিলে মোট জিপিএ শর্ত ছিল ৯। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ছিল ৮। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যায়নি।
বিনিয়োগবার্তা/এসএল//