Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 25 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ও দুর্ভোগ কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কের নবনির্মিত শফিপুর ও নাওজোর ফ্লাইওভার।

সোমবার (২৫ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের নাওজোর ও কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওপর নির্মিত এ দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ফ্লাইওভার দুটির ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে রেলিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ২৩টি জেলার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে, ফলে যাত্রা নির্বিঘ্ন হবে।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//