Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় জনশুমারি ও গৃহগণনা-২০২২ পরিচালনায় দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাপ্রদানকারী কোম্পানি রবিকে বেছে নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), দেশের ইতিহাসে এটিই প্রথম ডিজিটাল জরিপ। চলতি বছরের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত বিবিএস ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ জনসংখ্যা ও আবাসন শুমারি পরিচালনা করবে।

এ লক্ষ্যে সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবনের বিবিএস অডিটরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন জাতীয় জনসংখ্যা ও গৃহায়ন আদমশুমারি ২০২২-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন। চুক্তির আওতায় বিবিএসকে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনার জন্য প্রায় চার লাখ সংযোগ, ডাটা, এসএমএস বান্ডেল এবং অন্যান্য ডিজিটাল সলিউশন প্রদান করবে রবি।

বিনিয়োগবার্তা/ডিএফই//