Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 30 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গুলশান আজাদ মসজিদে শনিবার বেলা ১১টার দিকে এ জানাজা হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন ‘ট্যালেন্টেড অভিভাবককে’ হারিয়েছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান কেন্দ্রীয় মসজিদে মুহিতের জানাজার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

মুহিতের দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার পর তার মর‌দেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টায় শহীদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ নেয়া হবে সিলেটে। রোববার রায় নগরের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেয়া মুহিত তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজের ১৪ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। 

বিনিয়োগবার্তা/এসএল//