Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 03 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্নিগ্ধ সকাল দিয়ে ঈদের দিন শুরু হয়েছে। কিন্তু ঈদের নামাজের পর থেকে আকাশ কালো হতে শুরু করে। সোয়া নয়টার দিকে ঝিরঝির, এর কিছুক্ষণ পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। এর ফলে সকালের প্রথম ঈদের জামাতে সমস্যা না হলেও পরে আর ঈদগাহে নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা।

আবহাওয়া অধিধপ্তরের আভাস অনুসারে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও ভারী বা বজ্রসহ বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিনিয়োগবার্তা/ডিএফই//