Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 03 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ভারতের কর্ণাটকে ৩০০ কোটি ডলার ব্যয়ে নতুন চিপ উৎপাদন কেন্দ্র স্থাপন  করতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কনসোর্টিয়াম আইএসএমসি।

সম্প্রতি প্রদেশটির সরকার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

আইএসএমসি আবুধাবি ভিত্তিকে নেক্সট অরবিট ভেঞ্চারস ও ইসরায়েলেরে টাওয়ার সেমিকন্ডাক্টরের একটি যৌথ উদ্যোগ। যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট ইন্টেল শিগগিরই টাওয়ার সেমিকন্ডাক্টর অধিগ্রহণ করবে বলে জানা গেছে।

এ টুইট বার্তায় প্রদেশটির বিনিয়োগ বিভাগ জানায় ভারতে স্থাপিত হতে যাওয়া প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিটটি ১ হাজার ৫০০টি প্রত্যক্ষ এবং ১০ হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে।

সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস  পণ্য উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে দেশটির প্রধানমন্ত্রী ১ হাজার কোটি ডলারের উৎসাহমূলক প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে অংশগ্রহণের লক্ষ্যে আইএসএমসি ও ভারতের কনগ্লোমারেট ভেদান্তা আবেদন করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ভেদান্তা জানায়, মের মাঝামাঝি সময়ের মধ্যে গুজরাট ও তেলেঙ্গানায় উৎপাদন কেন্দ্র স্থাপনে প্রতিষ্ঠানটি প্রদেশ দুটির সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে উৎপাদনে প্রতিষ্ঠানটি ২ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


সম্প্রতি নরেন্দ্র মোদী ও দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ খাতের উন্নয়নে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে। বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর ও চিপ উৎপাদনে তাইওয়ান শীর্ষে রয়েছে। বৈশ্বিক এ নির্ভরতা কমাতে ও ভারতকে অন্যতম উৎপাদন হাবে পরিণত করার লক্ষ্যেই এ বিনিয়োগ। ২০২৬ সাল নাগাদ ভারতের সেমিকন্ডাক্টর বাজার ৬ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার।

বিনিয়োগবার্তা/এসএল//