Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 05 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবার বাড়ছে সয়াবিন তেলের দাম। এ দফায় লিটারে ৩৮ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্যসচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে ১৯৮ টাকা। আগামী শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি করার বিষয়ে দাম নির্ধারিত রয়েছে। যদিও দেশের বেশিরভাগ স্থানেই এ দামে তেল বিক্রি হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর নতুন দাম নির্ধারণ করে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৈঠকে বিশ্বে বাজারে ক্রমবর্ধমান দামের সঙ্গে দেশের বাজারে সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৮ টাকায়। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হবে। 

বিনিয়োগবার্তা/এসএএম//