Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নওগাঁ প্রতিনধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী মসজিদের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে মন্দির। ভেদাভেদ ভুলে বিভিন্ন উৎসব ও পার্বণে যোগ দিচ্ছেন সব ধর্ম ও বর্ণের মানুষ।

শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন উপলক্ষে  সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থায়নে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতু। জনগণের চলাচলের জন্য খুব শিগগিরই এটি খুলে দেওয়া হবে। কিন্তু বিএনপির ভাইয়েরা এসব উন্নয়ন মেনে নিতে পারছেন না। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না এ দেশের জনগণ।

এতে বিশেষ অতিথি  হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিআইপি ভাইস চেয়ারম্যান তপন কুমার সেন এবং প্রকল্প পরিচালক দ্বীপঙ্কর মন্ডল প্রমুখ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, নিয়ামতপুরের ওসি হুমায়ুন কবির, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল//