Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 10 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় বিদেশে বসবাসরত প্রবাসী/অনিবাসী ব্যক্তি এদেশে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় প্রাইভেট ফরেন কারেন্সি হিসাব কিংবা নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব পরিচালনা করতে পারেন। বিদেশ থেকে প্রেরিত ফরেন কারেন্সি কিংবা বিদেশ থেকে বাংলাদেশে আগমনকালে সংগে নিয়ে আসা ফরেন কারেন্সি এ সকল হিসাবে জমা রাখা যায়। বিদেশ থেকে আগত যাত্রী যে কোনো পরিমাণ ফরেন কারেন্সি বাংলাদেশে আনতে পারেন। সঙ্গে নিয়ে আসা ফরেন কারেন্সির পরিমাণ অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমতুল্য অন্য কারেন্সি হলে শুল্ক কর্তৃপক্ষের নিকট ঘোষণা প্রদানের প্রয়োজন নেই।

স্থানীয়ভাবে পরিচালিত এ সকল ফরেন কারেন্সি হিসাবের স্থিতি অবাধে টাকায় নগদায়ন করা যায়। বিদেশ থেকে আগত প্রবাসী/অনিবাসী ব্যক্তি বাংলাদেশ ত্যাগকালে তার হিসাবের স্থিতি হতে অনধিক পাঁচ হাজার ইউএস ডলার নোট আকারে এবং হিসাবের স্থিতি থাকা সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী অন্য ফরেন কারেন্সি সঙ্গে নিয়ে যেতে পারেন।

প্রবাসী/অনিবাসী ব্যক্তির নামে পরিচালিত এ সকল ফরেন কারেন্সি হিসাবের স্থিতি মুনাফা/সুদসহ অবাধে বিদেশে প্রেরণ করা যায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনোরূপ অনুমোদনের প্রয়োজন নেই। 

বিনিয়োগবার্তা/ডিএফই//