Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 15 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্যামসাং কাজ শুরু করে দিয়েছে নিজেদের ফোনে উন্নতমানের ক্যামেরা বসানোর জন্য। আগের বছর স্যামসাং প্রায় ২০০ মেগাপিক্সেলের আইএসওসিইএলএল এইচপি১ ক্যামেরা নিয়ে কাজ শুরু করে দিয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং তাদের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা-তে ব্যবহার করতে পারে এই ক্যামেরা। এই সকল উন্নত ক্যামেরার প্রায় ৭০ শতাংশ কাজ করছে স্যামসাং ইলেকট্রো মেকানিকস এবং বাকিটা ম্যানুফ্যাকচার করছে স্যামসাং ইলেকট্রনিক্স ।

স্যামসাং তাদের ফোনে ২০০ মেগাপিক্সেলের সেন্সর কাজ করা শুরু হয়ে গেছে। কিন্তু সবসময় বেশি মেগাপিক্সেল ব্যবহার করলেই বেটার কোয়ালিটি পাওয়া যায় না। এর ফলে স্যামসাং কোম্পানির এই বিষয়টির দিকেও নজর দেওয়া প্রয়োজন।

বিনিয়োগবার্তা/এসএল//