Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 16 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ক্রেন, ফর্কলিফটের অভাবে পণ্য লোড-আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

সোমবার সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে বন্দরে ৬টি ক্রেনের মধ্যে ৩টি সচল আছে এবং ১০টি ফর্কলিফটের মধ্যে ৬টি সচল আছে।

তিনি বলেন, বেনাপোলে ভারি পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট নেই। যেগুলো আছে এর অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। ফলে পণ্য লোড-আনলোড করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ক্রেন-ফর্কলিফট চালকদের অদক্ষ উল্লেখ করে তিনি আরো বলেন, স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও তিনি আমলে নেননি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্কলিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাক বেঙ্গল এন্টারপ্রাইজকে ক্রেন-ফর্কলিফট মেরামতসহ নতুন ক্রেন ও ফর্কলিফট সরবরাহের জন্য বলা হয়েছে। আশা করি, এ সমস্যা দ্রুত সমাধান হবে।

বিনিয়োগবার্তা/এসএল//