Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 19 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী জুন মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মাসেতু। শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য ‘রেডি’ হয়ে যাবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মাসেতু নিয়ে কথা হয়েছে (মন্ত্রিসভার বৈঠকে)।  এবং আজকে যেটা আলোচনা হয়েছে, তা থেকে মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই কয়েকদিনের মধ্যে বিষয়টা ক্লিয়ার করবেন।

তিনি আরো বলেন, পদ্মাসেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে; এটাতো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, আমরাও রেডি আছি। আশা করছি, শেষ সপ্তাহের আগেই পদ্মাসেতু প্রস্তুত হয়ে যাবে।

বিনিয়োগবার্তা/এসএল//