Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 23 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ওয়ান ব্যাংক লিমিটেড ৫ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে কৃষি খাতে অর্থায়নে সফলতা অর্জন করায় বাংলাদেশ ব্যাংক ওয়ান ব্যাংককে প্রশংসাপত্র প্রদান করে। 

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ওয়ান ব্যাংক লিমিটেডের এমডি মো. মনজুর মফিজের কাছে প্রশংসাপত্র হস্তান্তর করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী এবং মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম। তফসিলি ব্যাংকগুলোর মধ্যে পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে অংশগ্রহণকারী ৪৩টি ব্যাংকের মধ্যে ওয়ান ব্যাংক ১৭টি শতভাগ সফল ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

বিনিয়োগবার্তা/এসএল//