Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 23 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)- এর প্রেসিডেন্ট ও অফিস বেয়ারারদের সাথে বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভা রবিবার আইসিএমএবি এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়। 

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ  সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন কমিটির লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়।

ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এ বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কমিটির ভূমিকা এবং কমিটিগুলোর কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ ইনস্টিটিউটের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং মূল্যবান পরামর্শ দেন। এ ছাড়াও নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে প্রেসিডেন্টকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মোঃ মুনিরুল ইসলাম,  এ.কে.এম. কামরুজ্জামান, মোঃ আলী হায়দার চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম ও এ.কে.এম. দেলোয়ার হোসেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//