Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 24 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মাসেতু আগামী ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে পদ্মা নদীর নামে এ সেতুর নামকরণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

এ সময় পদ্মাসেতুর নামকরণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নদীর নামেই সেতুর নামকরণ করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মাসেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান ওবায়দুল কাদের।

বিনিয়োগবার্তা/এসএল//