Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 24 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক মঙ্গলবার কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত ২৫তম সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি; অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিণী গ্রামে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কর্তৃক খননরত প্রত্নস্থলের সবশেষ অবস্থা, উয়ারী বটেশ্বর প্রত্নতত্ত্ব জাদুঘর গেজেটভুক্তকরণে বিলম্ব এবং উদ্ধোধন না হওয়ার কারণ ও করণীয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিণী গ্রামে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কর্তৃক খননকৃত প্রত্নস্থলের খননকাজ আগামী দুই বছরের মধ্যে সমাপ্ত হবে বলে অবহিত করা হলে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং দেশি/বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিশ্বব্যাপী প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
    
বৈঠকে খননকাজের সময় প্রত্নস্থলের মাটির নীচ থেকে পাওয়া প্রত্নতত্ত্বের তালিকা তৈরিপূর্বক মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্যও কমিটি সুপারিশ করে।
    
এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ব্যবহৃত কক্সবাজারের রামুতে রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটি ছেড়ে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভা আহবানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//