Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 25 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ০১-০৩ জুন ২০২২ জার্মানি সফর করবেন।

সফরকালে তারা ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স এন্ড ক্লাইমেট একশন এবং ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভলপমেন্ট এর উচ্চ পদস্থ কর্মকর্তাগনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

তারা জার্মানি এশিয়া-প্যাসিফিক বিজনেস এসোসিয়েশন (ওএভি), ভিএফআই-জার্মান ইমপোর্টার্স এবং জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক শাখার যৌথ আয়োজনে হামবুর্গে অনুষ্ঠিতব্য একটি টেক্সটাইল গোলটেবিল বৈঠকেও যোগদান করবেন।

তারা কিছু বিখ্যাত জার্মান ব্র্যান্ড,  বিজনেস এসোসিয়েশনের সঙ্গে দেখা করবেন এবং এএমডি হামবুর্গ একাডেমি অব ফ্যাশন এন্ড ডিজাইন পরিদর্শন করবেন।

পুরো প্রোগ্রামটি জার্মানিস্থ বাংলাদেশ  দূতাবাসের বাণিজ্যিক শাখা (কমার্শিয়াল উইং) সমন্বয় করবে।

প্রতিনিধি দল জার্মান ডিউডিলিজেন্স এবং সাপ্লাই চেইন আইন ২০২১, প্রবণতা ও টেকসই উদ্যোগ এবং জিএসপি নিয়ে আলোচনা করবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//