
নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।
এতে সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন; মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আবদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ৪০টি বিভাগের উপমহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএল//